গোবিন্দগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি-এসপি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০১:১০
গোবিন্দগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি-এসপি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মনিরুজ্জামান ও পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন।


সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তারা পৌর শহরের বাসুদেব বাড়ী সর্বজনীন দুর্গা মন্দির এবং গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা মন্দির সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপ দু'টির প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা।


পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন। পাশাপাশি দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মনিরুজ্জামান বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে প্রশাসন বদ্ধপরিকর। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।


পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সবার পাশে রয়েছে।


পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি,এম,হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কর সহ সনাতন ধর্মালম্বীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com