
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, ফকির লালন সাঁই একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। এই অঞ্চলেই তাঁর বাস ছিল, তিনি ১১৫ বছর জীবন পেয়েছিলেন। কেউ বলেন, তাঁর জন্মস্থান কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়, কেউ বলেন বৃহত্তর যশোরের হরিশপুরে, কেউবাফুলবাড়ীর কথা বলেন। এটি আসলে আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে, তিনি এই অঞ্চলের মানুষ, তিনি এই দেশের মানুষ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়ি চত্বরের লালন মঞ্চে অনুষ্ঠিত ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তিনি মানব প্রেমে বিশ্বাস করতেন, তিনি অসাম্প্রদায়িক ছিলেন। জাত-পাতের প্রভেদ তিনি অস্বীকার করতেন, যে সময় অস্বীকার করতেন, সেই সময়ের সমাজ কিন্তু জাত পাত ধনী-গরীব বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবেবিভক্ত ছিল।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। স্বাগত বক্তা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান(উপসচিব)।
আলোচনা শেষে লালন সংগীত পরিবেশন করে শিল্পীরা।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]