হবিগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ৩০, এলাকায় উত্তেজনা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২০:২০
হবিগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ৩০, এলাকায় উত্তেজনা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উমেদনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।


আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, উমেদনগর এলাকার আফিল মিয়ার গোষ্ঠী ও খানবাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে।


এসব মামলা ও বিরোধের জেরে শনিবার এক পক্ষ হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এরই ধারাবাহিকতায় রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।


এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন নারী পুরুষ আহত হন।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com