মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৩১
মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত আটটি কম্পিউটার মনিটর, আটটি সিপিইউ, দুটি ইউপিএস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় তাঁদের আরেক ছেলে পালিয়ে গেছেন।


শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মহেশপুর উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফদার করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন- ওই গ্রামের ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমান।


পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে বসে অনলাইনে জুয়া পরিচালনা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমানকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের আরেক ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


অভিযান শেষে ঘটনাস্থল থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত আটটি কম্পিউটার মনিটর, আটটি সিপিইউ, দুটি ইউপিএস ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।


ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গোপনে অনলাইনে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।


এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com