হিলিতে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২১:৫১
হিলিতে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক অজিত কুমার ঘোষ (৪২) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত নান্নু মিয়া (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।


বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে থানার বিভিন্ন এলাকা আসামিদের গ্রেফতার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে প্রেরণ করেছে পুলিশ।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে অজিত কুমার ঘোষ ও হাকিমপুর হিলি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত চান মিয়ার ছেলে নান্নু মিয়া।


বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাদশা আলম।


তিনি জানান, হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত করতে ও থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ১৫ অক্টোবর মধ্য রাতে থানা পুলিশের চৌকস দল পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় গণেশ বাবুর চাতাল নামক স্থানে পুলিশ সন্দেহ ভাজন ব্যক্তিকে পথরোধ করে। পরে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে ৪ বোতল ব্লেন্ডার মদ, একটি পাসপোর্ট, একটি মোবাইল সহ গ্রেফতার করা হয়। উক্ত এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি নান্নু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আজ গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com