কোটচাঁদপুরে দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২১:৩৮
কোটচাঁদপুরে দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টি, কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে চেক, গাছের চারা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলার শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক (উপসচিব) আশাফুর রহমান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা. শায়লা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক সুজিত কুমার বিশ্বাস এবং যশোর পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক বি. এম. কামরুজ্জামান।


এ ছাড়া বক্তব্য দেন, কোটচাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক এসআই চঞ্চল, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, সহকারী শিক্ষক জোসনা রানী বিশ্বাস এবং দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন।


বক্তারা তাঁদের বক্তব্যে নারী উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং ইভটিজিং প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা কিশোরীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


পরে সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে চেক, গাছের চারা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com