মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মান কাজ পরিদর্শন করলেন এমপি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:২৬
মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মান কাজ পরিদর্শন করলেন এমপি
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী ফেরিঘাট পর্যন্ত কার্পেটিং ৯ কিলো মিটার রাস্তা ও ফেরিঘাটের নির্মাণ কাজের পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এ নির্মাণ কাজের পরিদর্শন করেন তিনি।


এ সময় সংসদ সদস্য বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে মাওলানা দেলোয়ার হোসেন সাইদী ও মুফতি মাওলানা আব্দুস সত্তার এমপি পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ঘাটে একটি ফেরি সার্ভিসটি চালু করেছিলেন। আর এ কারনেই ফেরিঘাটটি পরিত্যক্ত ঘোষণা করে আওয়ামী লীগ সরকার।


পরিদর্শনকালে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com