
সাভারে একটি মাদ্রাসায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি, বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ১১ অক্টোবর সাড়ে ১১টায় ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার লিমা নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি (জিডি) করেন। এঘটনায় আজ নিখোঁজ শিক্ষার্থীর বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা মাদ্রাসায় গেলে মাদ্রাসার ছাত্ররা তাদের উপর ব্যাপক হামলা চালায়। এসময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক সহ প্রায় ১০ জনকে পিটিয়ে আহত করে মাদ্রাসার শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর ওই মাদ্রাসার পক্ষ নিয়ে সাংবাদিকদের ও নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পরিবারকে হেনস্থা করেন। নিখোঁজ শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম বলেন, তার মেয়ে নিখোঁজ হওয়ায় তার পরিবারের মাঝে চরম আতংক বিরাজ করছে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবর কাসেমী বলেন, সাংবাদিকদের উপর যে শিক্ষার্থীরা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বিবার্তা/ শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]