ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাগাজিন, বিদেশী পিস্তল, গুলি ও শটগানের কার্তুজ উদ্ধার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাগাজিন, বিদেশী পিস্তল, গুলি ও শটগানের কার্তুজ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়া থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং ১ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি।


বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৯ টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি এলাকায় শিমরাইলকান্দি ব্রীজের পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।


সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ব্যক্তি এসআরবির উপস্থিতি টের পেয়ে ১টি কালো রংয়ের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১ রাউন্ড ৭.৬২ মি.মি. চায়না রাইফেলের গুলি এবং ১ রাউন্ড ১২ বোরের শটগানের কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


বিবার্তা/নিয়ামু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com