
সাভারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এর মাদানী মার্কেট এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায় সন্ধ্যায়, ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে মাদানী মার্কেটের পঞ্চম তলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে জেনারেটর বাস্ট হয়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটটিতে ব্যাংক সহ বিভিন্ন দোকানপাট ও গার্মেন্টস রয়েছে।
অপরদিকে ঢাকার ধামরাইয়ের কালামপুরে একটি বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]