কুষ্টিয়ায় জনসম্মুখে লালন মাজারের দানবাক্সের টাকা গণনা, মিলল সাড়ে ৬ লাখ টাকা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০১:১৫
কুষ্টিয়ায় জনসম্মুখে লালন মাজারের দানবাক্সের টাকা গণনা, মিলল সাড়ে ৬ লাখ টাকা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রথমবারের মতো জনসম্মুখে গণনা করা হলো কুষ্টিয়ারছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সের টাকা।


শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হওয়া গণনা চলে বিকেল পর্যন্ত। এতে পাওয়া যায় ৬ লাখ ৪৯হাজার ৩৪৮ টাকা।


শান্তি, সাম্য ও মানবতার বাণীতে দেশ-বিদেশের লাখো মানুষের শ্রদ্ধার কেন্দ্র লালন আখড়াবাড়ি। প্রতিদিনই মাজারে আসেন ভক্ত, সাধু-বাউল ও দর্শনার্থীরা। মনের আশা পূরণে অনেকে অর্থ দানকরেন দানবাক্সে।


প্রথমবারের মতো জনসম্মুখে টাকা গণনার এমন উদ্যোগে সন্তোষ জানিয়েছেন স্থানীয়রা। দানের অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও তাঁদের। এ কার্যক্রমে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিতছিলেন।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com