কুষ্টিয়ায় শতবর্ষী মন্দিরের প্রতিমা ভাঙচুর
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১২:১১
কুষ্টিয়ায় শতবর্ষী মন্দিরের প্রতিমা ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার কুমারখালীতে শতবর্ষী মন্দিরের ৪টি প্রতিমা ভাঙচুরেরঅভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে কুমারখালী পৌরসভার খয়েরচারা মাতৃ সার্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঘটনাটি জানাজানি হলে প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন পরিষদের নেতা ও জনতা সেখানে ভিড় করেন।


পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, খয়েরচারা মাতৃমন্দিরে শারদীয় দূর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। এ সময় কারিগরের সঙ্গে মন্দিরের সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাসসহ আরও কয়েকজন ছিলেন। এরপর আজ সকাল ৬টার দিকে মন্দির কমিটির লোকজন দেখতে পান মন্দিরের বাঁশের বেড়া ভাঙা। ভিতরের গণেশ, লক্ষী, সিংহসহ ৪টি প্রতিমা ভাঙচুরকরা হয়েছে। মন্দিরে নেই সিসিটিভি কিংবা নিরাপত্তার বলয়।


ঘটনাস্থলে দেখা যায় মন্দির চত্বরে পুলিশ, পূজা উদযাপন পরিষদেরনেতা, মন্দির কমিটির লোকজনসহ উৎসুক জনতার ভিড়।


মন্দিরের বাঁশের বেড়া ভাঙা। মন্দিরের ভিতরে থাকা, গণেশ, লক্ষী, সিংহসহ চারটি প্রতিমায় ভাঙচুরের ক্ষত।


এসময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস বলেন, রাত ২টার দিকে কাজ শেষে সকলেই বাড়ি চলে যায়। সকাল ৬টার দিকে এসে দেখি গণেশ, লক্ষী, সিংহসহ ৪টি প্রতিমা ভাঙা রয়েছে। আর্থিক সংকটের কারণে এখনও সিসিটিভি স্থাপন করা হয়নি। পূর্বশত্রুতার জেরে কে কা কাহারা হামলা চালিয়েছে।আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কুমারখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকএ্যাড.শংকর মজুমদার বলেন, সমাজের মধ্যে এক ধরণের অসুর রয়েছে।


তারা উৎসবকে বিঘ্ন করতে এবং পরিবেশ নষ্ট করতে এমন ভাঙচুর চালিয়েছে। প্রশাসন দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুক।


অপরদিকে ঘটনস্থলে গিয়ে উপজেলা বিএনপির সাধানণ সম্পাদকমো. লুৎফর রহমান বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একধরনের কুচক্রী মহল রাতের অন্ধকারে এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়েছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে বিএনপির নেতাকর্মীরাএবং প্রশাসন সর্বদা সতর্ক আছে বলে তিনি উল্লেখ করেন।


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মন্দির কমিটি এবং মন্দিরের জমি নিয়ে পূর্ব বিরোধ আছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনিউল্লেখ করেন।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com