গাইবান্ধায় শ্রেষ্ঠ গোবিন্দগঞ্জ থানার তিন অফিসার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭
গাইবান্ধায় শ্রেষ্ঠ গোবিন্দগঞ্জ থানার তিন অফিসার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধা জেলার সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ এসআই ও এএসআই নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার তিন পুলিশ অফিসার৷


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় গাইবান্ধা পুলিশ লাইনসের ড্রিল সেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা প্রদান করা হয়।


সম্মাননা প্রাপ্তরা হলেন - এসআই মো. মমিনুল ইসলাম, এসআই মো. আসাদুজ্জামান এবং এএসআই মো. আহসান হাবিব।


সভায় পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।


জেলা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মমিনুল ইসলাম গত মাসে ৫টি মামলায় ৭ জন আসামি গ্রেফতারসহ ৯ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা, ২৩টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি পাম্প, ১টি টিউবওয়েল, ১টি আইপিএস ব্যাটারি ও জিডি মূলে ৬ জন ভিকটিম উদ্ধার করেন এবং সর্বোচ্চ মাদক উদ্ধারের সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা পেয়েছেন। এসআই আসাদুজ্জামান গত মাসে ৯টি জিআর তামিল, ১৭টি জিআর রিকল, ২৫টি সিআর তামিল, ২৭টি সিআর রিকল, ৪টি সাজা পরোয়ানা নিষ্পত্তি করেন এবং সর্বোচ্চ পরোয়ানা নিষ্পত্তিকারীর সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা পেয়েছেন। এএসআই আহসান হাবিব গত মাসে ৭টি জিআর তামিল, ২৪টি জিআর রিকল, ২১টি সিআর তামিল, ৩২টি সিআর রিকল, ৭টি সাজা পরোয়ানা নিষ্পত্তি করেন এবং সর্বোচ্চ পরোয়ানা নিষ্পত্তিকারীর সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা পেয়েছেন।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার(সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


শ্রেষ্ঠ তিন অফিসার জানান, মাদক নির্মূল, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলস পরিশ্রম করছি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়, তাই জনসাধারণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com