
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামপুর ও সুয়াপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও অব্যবস্থাপনার দায়ে শ্রীরামপুর স্কয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা ও জসীমউদ্দীন খান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকা ও জ্বালানি পরিমাপে কম দেওয়ার অভিযোগে সুয়াপুর ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রকম অবহেলা এবং সাধারণ ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করার বিষয়টি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]