
সাভারে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গুর প্রকোপ। সকাল থেকেই ডেঙ্গু আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন রোগীরা।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে চিকিৎসা নিয়েছেন ১৭৩ জন।
অন্যদিকে, সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন প্রায় ৮০ জন ডেঙ্গু রোগী। গত এক মাসে সেখানে ডেঙ্গু নিয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার রোগী।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে মাত্র ৫০টি শয্যা। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। পর্যাপ্ত সিট না পেয়ে অনেক রোগীকেই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। এতে বাড়তি চিকিৎসা ব্যয়ের চাপে পড়ছেন নিম্নআয়ের ও অসহায় রোগীরা।
ভুক্তভোগী রোগী ও স্বজনদের দাবি, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ২০০ শয্যায় উন্নীত করা হোক।
সাভারে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় সরকারি চিকিৎসা সক্ষমতা বাড়ানোর দাবি এখন জোরালো হচ্ছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]