নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ আটক ২, বাল্কহেড জব্দ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ২৩:৫৫
নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ আটক ২, বাল্কহেড জব্দ
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ রফিক (৪৮) ও উজ্জ্বল (৪২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এমভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা পটুয়াখালী জেলার বাসিন্দা।


নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সুরেশ্বর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় ‘এমভি তাসলিমা’ নামের বাল্কহেডটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করে নৌ পুলিশ। আটককৃতদের ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নৌপথে মাদক পরিবহণ রোধ ও নৌপথ নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/রোমান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com