আশুলিয়ায় শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১৯:৫৫
আশুলিয়ায় শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত ৫ জন।


বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার চিত্রশাইলের মানিকগঞ্জ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


প্রত্যক্ষদর্শীরা জানায় পূর্ব শত্রুতার জের ধরে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এর উপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সাঈদ হাসান মিঠুকে গুলি করে ও পাঁচজনকে কুপিয়ে যখন করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।


খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।


এবিষয়ে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, হাবিব নামের এক যুবক তাদের উপর হামলা করেছে ও গুলি করেছে।


এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান ইন্টারনেট ব্যবসা নিয়ে ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com