টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৯:০৫
টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হলো। দলের সুনাম অক্ষুণ্ন রাখা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত না থাকার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। তবে কী কারণে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।


এবিষয়ে এমদাদুল হক মোল্লা বলেন, বুধবার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার কারণে কারণ দর্শানোর নোটিশ না দিয়েই তার পদ স্থগিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।


তিনি বলেন, ‘আমি দলের কর্মকাণ্ড, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি অনুগত। তাই নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনায় নিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করবেন বলে আমি প্রত্যাশা করছি।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com