স্ত্রীকে নিয়ে যাওয়ার ক্ষোভে পেট্রোল ঢেলে শরীরে আগুন, যুবক দগ্ধ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১
স্ত্রীকে নিয়ে যাওয়ার ক্ষোভে পেট্রোল ঢেলে শরীরে আগুন, যুবক দগ্ধ
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ার পর ক্ষোভে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামের এক যুবক। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জীবন ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, জীবন ও মিম (১৬) পালিয়ে বিয়ে করে আঙ্গারিয়ায় জীবনের বাড়িতে বসবাস করছিলেন। বিষয়টি জানতে পেরে মিমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা মিমকে সঙ্গে নিয়ে চলে যান। এ সময় জীবন বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।


পরে স্ত্রীকে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে জীবন নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর রাখছি। কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


বিবার্তা/হাবিবুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com