
মানিকগঞ্জের সিংগাইরে গণধর্ষণ মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর দুজনও ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম পিপিএম।
গ্রেফতারকৃতরা হলো— উপজেলার কাপালিপাড়া গ্রামের ইয়াসিন (২১), গোবিন্দল তালতলা গ্রামের শাহাদাত হোসেন (১৯) ও মোল্লাপাড়া গ্রামের লালন (২৬) এবং পারিল জৈল্যা গ্রামের মাসুদ (২২)।
তদন্ত কর্মকর্তা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইয়াসিন ও শাহাদাত সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। লালন ও মাসুদ পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে বলধারা ইউনিয়নের ২৩ বছর বয়সী এক নারীকে অনুসরণ করে কয়েকজন জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ওই নারীর হাত-পা বেঁধে ও শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়া হয়। আহত অবস্থায় তার চাচা-শ্বশুর তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ওই নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় গণধর্ষণের মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
বিবার্তা/হাবিবুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]