সাভারে বসতবাড়ির ফাঁকা জায়গায় চাষ হচ্ছে আদা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৩
সাভারে বসতবাড়ির ফাঁকা জায়গায় চাষ হচ্ছে আদা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারে প্রথম বারের মত বস্তায় আদা চাষ করেছে কৃষকরা। সাভারের রেডিও কলোনী এলাকায় জমির পাড়ে বস্তায় আদা চাষ করেছে কৃষকরা। আদার ফলনও ভালো হয়েছে। এ পদ্ধতিতে আবাদি জমির প্রয়োজন হয় না, যে কোন পরিত্যক্ত জায়গা, বসতবাড়ির চারিদিকে ফাঁকা জায়গাসহ বিভিন্ন জায়গায় আদা চাষ করা যায়।


বস্তায় আদা চাষে উৎপাদন খরচ অনেক কম, প্রতি বস্তায় ৩০-৪০ টাকা খরচ করে বস্তা প্রতি এক থেকে দুই কেজি আদা উৎপাদন করা যায়, যার বাজার মূল্য প্রতিকেজি ১৬০ থেকে ২৬০ টাকা।


এ পদ্ধতিতে আদা চাষ করলে রোগবালাইয়ের আক্রমণ অনেক কম হয়। যদি রোগ দেখা দেয় সাথে সাথে রোগাক্রান্ত গাছ বস্তুাসহ সরিয়ে ফেলা যায়, ফলে অন্যান্য গাছে রোগ সংক্রমিত হতে পারে না।


বস্তায় আদা চাষ করলে নিড়ানিসহ অন্যান্য পরিচর্যার তেমন প্রয়োজন হয় না, ফলে উৎপাদন খরচ অনেক কম হয়।
মাটি ও আবহাওয়া : জৈব পদার্থ সমৃদ্ধ দো-আঁশ, বেলে দো-আঁশ ও উঁচু জায়গা বস্তায় আদা চাষের জন্য ভালো।


এবিষয়ে সাভার উপজেলা কৃষি অফিসার আল মামুন বলেন,বস্তায় আদা চাষী কৃষকদের সবধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com