বিজয়নগরে ১৯০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ১৯০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৩০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার আসামির বসতঘর হতে ১১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।


অপর এক অভিযানে ১ টা ১০ মিনিটে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারীরা মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামি হলেন - নৈদার চান দাশ,পিতা- মৃত নীল কান্ত দাশ, কাশিনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


এ-সংক্রান্তে বিজয়নগর থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com