তিনমাস পর দর্শনার্থীদের উন্মুক্ত হচ্ছে সুন্দরবন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৭:০০
তিনমাস পর দর্শনার্থীদের উন্মুক্ত হচ্ছে সুন্দরবন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টানা ৩ মাস বন্ধ থাকার পর সবার জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। সুন্দরবনের বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় এ তিন মাস বন্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন প্রবেশ।


এ সময়ে প্রবেশ বন্ধ থাকায় বনের বন্যপ্রাণীকুল অবাধে বিচরণ করেছে এবং তারা নিরাপদে প্রজননসহ নদীখালে মাছের উৎপাদনও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট এই তিন মাস সুন্দরবনে সবধরনের প্রবেশ নিষিদ্ধ করে বনবিভাগ।


সোমবার (৩১ আগস্ট) সকালে সুন্দরবন করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, গত জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনের নদী ও খালে মাছ ধরা ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিলো। জুন থেকে জুলাই এই সময়টা মাছের প্রজনন মৌসুম।


এ সময় মাছের পেটে ডিম থাকে। যদি মাছ আহরণ না করা হয় তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এই কারণে বনে জেলে বনজীবি সবার প্রবেশ নিষিদ্ধর উদ্যোগ নেয় সরকার। টানা তিন মাস প্রবেশ বন্ধ থাকার পর আগামী ১লা সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার। পহেলা সেপ্টেম্বর বনবিভাগের অনুমতি নিয়েই সুন্দরবনে প্রবেশ করতে পারবে বনজীবি ও পর্যটকেরা। ইতিমধ্যে বনে পর্যটক বরন করতে শুরু করেছে ট্যুর-অপারেটরা। ইকো ট্যুরিজম কেন্দ্রগুলি নিচ্ছে নানা প্রস্তুতিও।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com