লামায় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে গ্রাউস’র তথ্য বিনিময় কর্মশালা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২০:৩০
লামায় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে গ্রাউস’র তথ্য বিনিময় কর্মশালা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলা পর্যায়ে অংশীজন, সিএমও, সিবিও, সিসিএম এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাথে এক তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) উদ্যোগে রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিঃত হয়। নাগরিকতা: সিভিক ইনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে অনুষ্ঠিত মতবিনিময়ে উপজেলা নির্বাহী অফিসারমো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন।


গ্রাউস’র উপজেলা ফোকাল পার্সন ও সহকারী প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা’র সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন- থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলাম,রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহা আলম ও গ্রাউস’র উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরুং। গজালিয়া ইউনিয়ন সিসিএম উক্যনু মার্মা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময়ে প্রকল্পের সিসিএম, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সচিব, এনজিও প্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।


এ সময় মনিটরিং অফিসার ক্যনু মং মার্মা ¯স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাউস’র সামগ্রীক কার্যক্রম ও প্রকল্পের সাম্প্রতিক অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। এর পাশাপাশি মাঠ পর্যাযের কাজের অভিজ্ঞতা, অগ্রগতি ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামত সকলের সামনে তুলে ধরা, যাতে সবার সমন্বিত প্রচেষ্টায়
উন্নয়নমূলক কাজ আরও বেগমান হয় সেই লক্ষে এ মতবিনিময়ের আয়োজন বলে জানান, সহকারী প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা।


বিবার্তা/আরমান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com