ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৩
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৩ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল।


শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল হক জহির, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল নির্বাহী কমিটির সদস্য হাজী সৈয়দ এমরানুর রেজা। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সালমা বেগম।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক নিগার সুলতানা ও ইয়ারুফ মিয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।


এ সময় অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মেধার এমন চমৎকার মূল্যায়নে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com