
লক্ষ্মীপুর সদর উপজেলায় সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সালেহ আহমদকে সভাপতি, মোখলেসুর রহমানকে সহ-সভাপতি ও হাফেজ তানভীর হোসাইনকে সেক্রেটারী নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনীতে ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে আয়োজিত সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সদর উপজেলার সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ উপকমিটির সদস্য আ হ ম আলাউদ্দীন, প্রধান বক্তা ছিলেন প্রধান বক্তা লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি জহির উদ্দীন ও বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি আ হ ম আলাউদ্দীন বলেন, আমাদের রাষ্ট্র কাঠামোতেই সমস্যা। এজন্য ৩৫ আগেই চরমোনাই পীর সাহেব বলেছেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন নির্বাচন করে হেরে গেছে। নির্বাচন পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি ইসলামী আন্দোলন হেরে গিয়ে আসলে জিতে গেছে।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]