কক্সবাজারে মদের বারে সংঘর্ষ, যুবক নিহত
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:৪৪
কক্সবাজারে মদের বারে সংঘর্ষ, যুবক নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কক্সবাজারে মদের বারে সংঘর্ষে নাজিবুল হক রাশেদ নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে এ ঘটনা ঘটে।


বার কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রাশেদসহ কয়েকজন যুবক বারে বসে মদ পান করছিলেন। এ সময় হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। পরে হামলাকারীরা বাইরে থেকে আরও কয়েকজন যুবককে ডেকে নেন। তারা দোতলার বারে প্রবেশ করে রাশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার পেটে ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়।


কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম জানান, অনুমোদনবিহীন মদের বারটি চালানো হচ্ছিলো। এই ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com