
লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহিন উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে পিস্তলসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেন।
এর-আগে, বুধবার রাতে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি-পুলিশ) চন্দ্রগঞ্জ উপজেলার নন্দীগ্রাম থেকে অভিযুক্ত মহিন উদ্দিনকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নন্দীগ্রামে অভিযুক্ত মহিন উদ্দিনের বসতঘরে অভিযান পরিচালনা করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘর থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ ও টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতার মহিন উদ্দিন নন্দীগ্রামের গোলাম রহমান হাজী বাড়ির মৃত ডা. জাহাঙ্গীর আলম প্রকাশ খোকনের ছেলে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]