হাকিমপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৬
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০১:০২
হাকিমপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৬
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ওয়ারেন্ট মুলে স্বামী- স্ত্রী ও মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে থানার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে গ্রেফতার আসামীদের আদালতে প্রেরণ করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, জাহিদ হাসান (৬০), স্ত্রী জোসনা আক্তার (৪৫) পৌর শহরের মুহাড়াপাড়া এলাকার বাসিন্দা, পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার নুর ইসলামের ছেলে সোহেল রানা (৩০), মধ্যে বাসুদেবপুর এলাকার ইমান আলীর ছেলে আব্দুল আলীম (৪৮)। এছাড়া মাদক সেবনের অপরাধে থানার নয়ানগর ও চকভবানিপুর এলাকায় অভিযান চালিয়ে রইচ উদ্দিনের ছেলে মিলন (৪৮) ও জাহিদুল ইসলামের ছেলে সিহাব ঊদ্দিন (২৬) কে গ্রেফতার করে থানায় আসে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা আসামি মিলন কে তিন মাসের ও সিহাব উদ্দিনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন বলেন, সীমান্তবর্তী হাকিমপুর হিলি পৌর শহর সহ থানাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং ওয়ারেন্ট মুলে আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com