আকবরশাহে চুরির রহস্য উদ্ঘাটন ও ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২৩:৪৯
আকবরশাহে চুরির রহস্য উদ্ঘাটন ও ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে স্বার্ণালংকার চুরি হয়ে যাওয়া ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন।


পুলিশ জানায়, গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তার (উর্মি)-এর বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ৩টি নেকলেস, ৩টি চেইন, ১টি ব্রেসলেট, ২টি চুড়ি, ৬ জোড়া কানের দুল, ৮টি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২৪ জুলাই আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করা হয়।


মামলার পর সিএমপি পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় আকবরশাহ থানা পুলিশের একাধিক আভিযানিক দল তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুলাই পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে মাহে আলম ও মো. মনির হোসেনকে গ্রেফতারকরা করে পুলিশ ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি নেকলেস, ৩টি চেইন, ২টি চুড়ি, ৩ জোড়া কানের দুল এবং ২টি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার হওয়া স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এছাড়া গ্রেফতার আসামি মাহে আলমের বিরুদ্ধে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/জয়দেব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com