শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৭:২৭
শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুদের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজবাড়ীর পাংশায় কোমলমতি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার।


সোমবার (২৭ জুলাই) বেলা ১২ টার দিকে পাংশা পৌর শহরের এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।


সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুদের আইনগত অধিকার, শিক্ষার গুরুত্ব এবং একজন সচেতন নাগরিকের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


এছাড়াও তিনি সাইবার নিরাপত্তা আইন মেনে চলার গুরুত্ব এবং সমাজে নারী- পুরুষের সমান অধিকারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।


পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, এই ধরনের কর্মসূচি ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com