ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, পুশব্যাক করল বিজিবি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২০:৪৭
ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, পুশব্যাক করল বিজিবি
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফেনীর পরশুরামের শ্রীপুর সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।‌ বিজিবি ফেনী ব্যাটালিয়নের তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে।


শনিবার (২৫ জুলাই) সকাল ৫টার দিকে ফেনীর পরশুরামের শ্রীপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে বিএসএফ।


জানা গেছে, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপি এলাকায় ৬ জন মহিলা ও ১ জন শিশুসহ মোট ৭ জন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে । তাৎক্ষণিক শ্রীপুর বিওপির নিয়মিত টহল সদস্যরা শূন্য লাইনের নিকট উক্ত ব্যক্তিদের সনাক্ত করে। বিজিবির টহল দল উক্ত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে ফেরত পাঠান।


পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণাধীন রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা কার্যকর রয়েছে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।


তিনি বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com