লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ পানিসম্পদ মন্ত্রীর
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২২:০৬
লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ পানিসম্পদ মন্ত্রীর
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।


শুক্রবার (২৩ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা সভায় তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেন।


তিনি বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকতারা উদাসিনতার সাথে দায়িত্ব পালন করেন। সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয়, পানি নিষ্কাশনের ড্রেন, রাস্তা সংস্কারমূলক কাজ করে না। এসবের কোনো দৃশ্য আমার চোখে পড়েনি।


পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, একমাসের মাথায় আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হবে।


তিনি বলেন, জেলা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেললাইন। লক্ষ্মীপুরে রেল লাইন বাস্তবায়ন অসম্ভব ছিল। সেই অসম্ভবকে সম্ভব করেছি। আশাকরি অচিরেই এ স্বপ্নপূরণ হতে যাচ্ছে। এছাড়া লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে এ জেলা বাসী।


একই সাথে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে যারা দুর্নীতির সাথে জড়াবে তাদের কাউকে ছাড় দেয়া।


আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী, বিশিষ্ট আইনজীবী সৈয়দ শামসুল আলম, টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ প্রমুখ।


বিবার্তা/সুমন দাস/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com