
ফেনীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও দুইটি গাড়ি জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২১ জুলাই) ১০ বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি ও ফুলগাজী উপজেলার কমুয়া বিওপি’র বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০ গজ অভ্যন্তরে পৈথরা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় দুইটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
১০ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল প্রচলিত বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]