
ব্রাহ্মণবাড়িয়ায় ৯৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এর আগে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন আলাকপুর এলাকার পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ ব্যক্তি একটি মোটরসাইকেল রেখে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তার কাছে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে।পরবর্তীতে তার দেখানো মত মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপ ও মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মো. সাগর (২৫), পিতা- মো. সোহেল, সোনারামপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর এক সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]