নদী দখলের অভিযোগে এনসিপি নেতাকে জরিমানা
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৫:২৭
নদী দখলের অভিযোগে এনসিপি নেতাকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীর তীর ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর নেতা আজিজুর রহমান লিটনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাটকাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।


বুধবার (১৫ জুলাই) বিকালে সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এসময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে তিতাস নদীর তীরবর্তী জমি ভরাটের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় এনসিপি নেতা আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।


অভিযুক্ত আজিজুর রহমান লিটন অভিযানের সময় উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত ছিলেন। তার কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়।


আজিজুর রহমান এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, নদী দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com