ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ চোরাচালান জিরা আটক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৩:৩২
ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ চোরাচালান জিরা আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর কঠোর অবস্থানের অংশ হিসেবে এক সফল অভিযান পরিচালিত হয়েছে।


সরাইল ব্যাটালিয়ন বিজিবি -২৫ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর সীমান্ত পিলার-২০০১ এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রায়- ৫ কিলোমিটার ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রাকটি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।


যার সিজার মূল্য এক কোটি ৮০ লাখ ৯৫ হাজার টাকা।


সরাইল ব্যাটালিয়ান বিজিবি জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বর্ডার গার্ড (বিজিবি -২৫)এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


বিবার্তা/নিয়ামুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com