
বান্দরবানের আলীকদম উপজেলায় মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত একটি ট্রাক থেকে ৮২ টুকরা গোদা কাঠ জব্দ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
রবিবার (১২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এবং স্থানীয় বন বিভাগের সমন্বয়ে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে পরিত্যক্ত একটি ডাম্পার ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ল-৮৮) তল্লাশি করে ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮২ পিস গোদা কাঠ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জব্দ করা কাঠ ও ট্রাক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লামা বন বিভাগের তৈন রেঞ্জের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে ৫৭ বিজিবি নিশ্চিত করেছে।
আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোন ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/দ্বীন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]