
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মনিরা হক।
বিআরটিএ সূত্রে জানা গেছে, ফেনী জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের পরিবারের ৫ লাখ টাকা হারে ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত দুটি পরিবারের মাঝে দুই লাখ টাকা হারে ৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন প্রমুখ।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]