চট্টগ্রামে দেওয়াল ধসে যুবক নিহত, আহত ৪
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৮:৪২
চট্টগ্রামে দেওয়াল ধসে যুবক নিহত, আহত ৪
জয়দেব (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রাম নগরের রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।


মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত যুবকের বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়।


বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম। তিনি জানান, দেয়াল ধসের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ওসি জাহেদুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।


বিবার্তা/জয়দেব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com