ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল আটক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:৪১
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) মালিকবিহীন ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল আটক করেন।


গত বৃহস্পতিবার (২ জুলাই) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কাভার্ডভ্যানে বস্তার ভেতরে কাটা কাগজ দিয়ে অভিনব উপায়ে লুকায়িত অবস্থায় ভারতীয় ফুচকা- ৩,৮৪০ কেজি এবং কাভার্ড ভ্যান-১ টি আটক করতে সক্ষম হয়।


আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য- ৫৯,২০,০০০ টাকা। আটককৃত চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|


সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com