ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালান মালামাল জব্দ
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:৫৪
ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালান মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক করেন।


বুধবার (১ জুলাই) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারতীয় সিগারেট- ৮৮০ প্যাকেট, আইভি ক্যানুলা- ৫,০০০ পিস, উন্নতমানের শাড়ি-১০৫ পিস এবং কসমেটিকস্ সামগ্রী-৩১৮ পিস আটক করতে সক্ষম হয়।


আটককৃত চোরাচালানী মালামাল এর আনুমানিক সিজার মূল্য- ৪১ লাখ ২০ হাজার ১০০ টাকা। আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|


উল্লেখ্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com