বন বাঁচলে বাঁচবে মানুষ, বন থাকলে টিকবে জীবন
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৯:৩৩
বন বাঁচলে বাঁচবে মানুষ, বন থাকলে টিকবে জীবন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও বনভূমি সম্প্রসারণের লক্ষ্যে ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২৯ জুন) দুপুরে মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলের মেনদনপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন আলীকদম জোনের জোন কমান্ডার লে: কর্নেল আশিকুর রহমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান, সহকারী বন কর্মকর্তা মাসুম আলম এবং মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক।



অনুষ্ঠানে বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বন আমাদের প্রাণ। বন বাঁচলে আমরা বাঁচব, বন থাকলে আমরা থাকব।


তিনি জানান, চলতি বছর মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলে ২ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে বনভূমির জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন আরও বৃদ্ধি পাবে।


তিনি বন উজাড় ও অবৈধ দখল রোধে সকলের সহযোগিতা কামনা করে বলেন, বন রক্ষা শুধু বন বিভাগের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। বনাঞ্চল রক্ষায় স্থানীয় জনগণসহ সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।



বিবার্তা/দ্বীন মোহাম্মদ/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com