
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে কালিকচ্ছ বাজারে সংঘটিত গোষ্ঠীগত মারামারি ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।
একই অভিযানে পৃথক একটি চুরির মামলায় চোরাই মালামালসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কালিকচ্ছ বাজারে সংঘটিত গোষ্ঠীগত সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে মো. জুনাইদ (২৯), মো. চাঁন মিয়া (৫০) এবং আশরাফুল ইসলাম (২২)-কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চুরির মামলায় চোরাই মালামালসহ রাসেল মিয়া (২২) ও পাবেল মিয়া (২০)- কে গ্রেফতার করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলার তদন্ত চলমান রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]