
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ট্রাকচালক ও হেল্পার আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চারগাছ এলাকা থেকে ইট নিয়ে আসার সময় মান্দারপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুইজন শ্রমিক ঘটনাস্থলে মারা যান। চালক ও হেল্পারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালে পাঠায়। এছাড়া নিহত দুইজনের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]