
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চলতি অর্থবছরের সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজিজুল হক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নুরুল হুদা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল হোসেন এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যরা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।
তিনি জানান, এর মধ্যে ১ হাজার ৬০০ জন কৃষককে উফশী রোপা আমন ধানের বীজ, ৭০০ জনকে গ্রীষ্মকালীন সবজির বীজ, ২৯০ জনকে বৃক্ষের চারা, ৭০ জনকে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচের বীজ এবং ৩৫ জনকে হাইব্রিড লেবুর চারা দেওয়া হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]