
ফেনীর ছাগলনাইয়ায় যুবলীগ নেতা ওফুলগাজীতে এক প্রবাসীর স্ত্রীকেনৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামে নিজ বাড়ীতে খুন হয় তাঁরা।
নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
জানা গেছে, সদ্য কারামুক্ত ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন পারভেজ(৩৫) এর সাথে একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে দোকানসংক্রান্ত বিরোধ হয়। এর জেরেই মধ্যরাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন তার পরিবার। নিহত পারভেজ নুর আহম্মদ মাস্টারবাড়ি আবু তাহেরের ছেলে।
নিহতের বাবা জানান, শনিবার(২৭ জুন) সকালে ৭টার দিকে নিজ বাড়ির সামনে তার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিহতের স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে।
অপরদিকে, একই দিন ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় নিজঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্যমতে, রাতে টিন কেটে ঘরে ডুকে কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল (৩০) কে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি তার সন্তানদের নিয়ে বাসায় অবস্থান করছিলেন।
নিহত কাজল তিন সন্তানের জননী, স্বামী বর্তমানে বিদেশে রয়েছেন।
বাড়ীর লোকদের সাথে ভূমি বিরোধ রয়েছে বলে তাদের সন্দেহ করছেন নিহতের শ্বশুর ইসমাইল হোসেন।
ফুলগাজী থানার ওসি মিজানুর রহমান বলেন, ' অভিযোগ যাচাই শেষে হত্যার কারন জানা যাবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]