
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস নয়ন (২২)। তিনি ওই এলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। দম্পতির এক বছর বয়সী একটি ছেলে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, ঘটনার দিন সকালে নিহত নয়ন তার শাশুড়ির সঙ্গে সকালের নাস্তা করেন। পরে সকাল ১০টার দিকে শাশুড়ি বাড়ির পাশে কচুক্ষেতে কচুর লতি তুলতে যান।
কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, শিশুটি ঘরে খুব বেশি কান্নাকাটি করছে। পরে শাশুড়ি বাড়িতে ফিরে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তিনি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]