কবিরহাটে পিকআপভ্যান- মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২৩:৩৫
কবিরহাটে পিকআপভ্যান- মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করেছে পুলিশ।


মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ভারী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর থেকে একটি মালবাহী পিকআপভ্যান সোনাপুর-কবিরহাট সড়ক দিয়ে যাচ্ছিল। রাত ৮টা ১৫ মিনিটের দিকে পিকআপটি ভারী পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সুজুকি জিকজার মডেলের মোটরসাইকেলটি পরিবর্তিত (মডিফাই) করা ছিল। নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি ছিল নিয়ন্ত্রণহীন।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com