
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নৈরাজ্য প্রতিরোধে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে যুবদলের ব্যানারে জেলা শহরে এ মিছিল করা হয়।
মিছিলে জেলা যুবদলের সভাপতি আবুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে জেলা যুবদলের সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সোহরাব হোসেন বুলু, লক্ষ্মীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু, সদর উপজেলা (পূর্ব) যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বেলাল কাজী, সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা জনগণ মেনে নেবে না। রাজপথ নিরাপদে রাখতে যুবদল সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিস্টদের কোন সুযোগ দেওয়া হবে না।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]